Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বিজয় দিবসে বরগুনা পৌর শ্রমিক দলের সদস্য সচিব ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার!

Published

on

‎‎‎আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।‎‎‎এরই ধারাবাহিকতায় ১৬/১২/২০২৫ খ্রিঃ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ০৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ ঘটবাড়ীয়া বাজার থেকে ধৃত আসামী মোঃ জুলফিকার আলী (৪৪)’কে ৪০ পিচ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য ১২,০০০/- টাকা।‎‎গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খোঁজ নিয়ে জানাযায় তিনি বরগুনা পৌর শ্রমিক দলের সদস্য সচিব।

💬 Click to view comments