Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত;

Published

on

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে এবং অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কোনো পর্যটক বা যাত্রী উপস্থিত ছিলেন না, ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়নি।আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

💬 Click to view comments