Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

গভীর রাতে গরু চুরির অভিযোগে যুবদল নেতা আটক

Published

on

নীলফামারীর জলঢাকা উপজেলায় গভীর রাতে গরু চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের এক নেতা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ বেরুবন্দ গ্রামের বাসিন্দা আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে রাতের আঁধারে গরু নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা চোরদের ধাওয়া দেয়। এ সময় তিনজনের একটি চোরচক্রের দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জলপাই গাছে উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি আব্দুল বাকী (নাম পরিবর্তন নয়), যিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতাও এই গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাদের দাবি, অভিযোগের পক্ষে প্রয়োজনীয় রেকর্ড ও ডকুমেন্টস তাদের কাছে রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই এলাকায় আগেও একাধিকবার গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এবার হাতেনাতে একজন ধরা পড়েছে। কারা কারা জড়িত, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।”এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

💬 Click to view comments