Connect with us
Porikromanews 728x60 Banner

বিশেষ সংবাদ

তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ্ঠিত

Published

on

মোঃ নাঈম হোসেন , তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের টিম লিডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।

উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ.এম. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মহিবুল্লাহ মহিব, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যেই ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা আদর্শ ও লক্ষ্যচেতনায় একতাবদ্ধ।

বক্তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করে বরগুনা-১ আসনটি প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং চলমান আন্দোলনকে বিজয়ে রূপ দিতে আসন্ন নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে তালতলী ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এছাড়াও কর্মশালায় সংগঠন পরিচালনা, নেতৃত্ব উন্নয়ন ও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন–সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

💬 Click to view comments