Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাট ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Published

on

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে কয়েকটি পাটের গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ পাট।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি শনিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদর বাজারের টিএনটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরও তিন থেকে চারটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটকে সহায়তার জন্য ডাকা হয়। পরে দুই ইউনিটের সম্মিলিত ও দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার প্রায় এক হাজার ৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

💬 Click to view comments