Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published

on

মোঃ রাসেল মৃধা বেতাগী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীদের বক্তব্যের আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।সভা শেষে সংশ্লিষ্ট সবাই নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

💬 Click to view comments