Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকার ঠোঁট কেটে দিল শিক্ষার্থী!

Published

on

স্কুল শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল এক শিক্ষার্থী। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে রাস্তায় শিক্ষিকাকে আক্রমণ করে এবং ধারালো ছুরি দিয়ে তার ঠোঁট কেটে দেয় ওই শিক্ষার্থী। ঘটনার পর থেকে সে পলাতক।

ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থী নাম অখণ্ড প্রতাপ। সে দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, অখণ্ড প্রতাপ দীর্ঘ দিন ধরেই ওই শিক্ষিকাকে নানাভাবে হেনস্তা করছিল বলে অভিযোগ এসেছে।

শিক্ষিকার ভাইয়ের অভিযোগ, আগ্রা রোডের একটি বেসরকারি স্কুলে পড়ার সময়েই সে ওই শিক্ষিকাকে হেনস্তা করতে শুরু করে প্রতাপ। এই হেনস্তার কারণে তার বোন স্কুল ছাড়তে বাধ্য হন। পরে অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন। ওই শিক্ষার্থীর মায়ের কাছে এ নিয়ে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ জানানোর পর হেনস্তার পরিমাণ আরও বেড়ে যায়।

শিক্ষিকার ভাই আরও জানান, গত ২৬ জানুয়ারি ওই শিক্ষার্থী ধারালো অস্ত্র নিয়ে সেই শিক্ষিকাক কাছে আসে এবং জোর করে কথা বলার চেষ্টা করে। এ সময় তাকে বাঁধা দিলে সে ধারালো ছুরি দিয়ে সেই শিক্ষিকার ঠোঁট কেটে দেয়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায়, ওই শিক্ষিকা ছাত্রকে পড়ানোর জন্য জ্যোতি তিহারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। প্রতাপ তাকে বাধা দিয়ে একটি গলিতে নিয়ে যায় এবং প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলা করে।

আহত শিক্ষিকা রাস্তায় কাঁতরাতে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সফদরজং মেডিক্যাল কলেজে রেফার করা হয়, কিন্তু সেখানে প্লাস্টিক সার্জন না থাকায় দ্রুত চিকিৎসার জন্য আগ্রার পুস্পাঞ্জলি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিক্ষিকা সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি থানার কর্মকর্তা ফতে বাহাদুর সিং জানান, গত ১ ফেব্রুয়ারি ওই শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষিকাকে যৌন হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সে পলাতক। অভিযুক্তকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

💬 Click to view comments