জাতীয়
বরগুনায় রওনক আলম টুলু’কে সংরক্ষিত নারী আসেন সংসদ সদস্য হিসেবে দেখতে চায় বরগুনাবাসী
বরগুনার সংরক্ষিত সংসদীয় আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যে নামটি গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে, তিনি হলেন মোসা: রওনক আলম (টুলু)।দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে বরগুনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান শক্ত করেছেন।দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, রাজপথের কর্মসূচিতে দৃশ্যমান উপস্থিতি এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে কার্যকর ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন। বিশেষ করে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্বে নারীদের সম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতা উন্নয়নে তার উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচকভাবে আলোচিত।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত সংসদীয় আসনে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে রওনক আলম (টুলু)-এর নাম সামনে আসা অস্বাভাবিক নয়। বরগুনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত প্রকাশ করেছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তবে দলীয় মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলমান থাকলেও শেষ পর্যন্ত দলের নীতিনির্ধারকরাই প্রার্থী নির্ধারণ করবেন।উল্লেখ্য, সংরক্ষিত সংসদীয় আসন নিয়ে বরগুনায় নানা মহলে আলোচনা থাকলেও দলীয় সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
