বিশেষ সংবাদ
সিলেটের একটি ছাত্রী হোস্টেলে মিলল বালতিভর্তি কনডম
সুনামগঞ্জ–এর একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পর হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক কলেজে এসে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার করেন এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন।এর আগে বুধবার সকাল থেকে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ছাত্রী হোস্টেলের দেখভালের দায়িত্বপ্রাপ্তদের অপসারণ এবং হোস্টেলে বালতিভর্তি কনডম পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিকেলে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অস্থায়ীভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নেয়। সে সময় হোস্টেলে কোনো ছাত্রী ছিলেন না। পরে ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে বালতিভর্তি কনডমের প্যাকেট পাওয়া যায় বলে কয়েকজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী দাবি করেন।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে কয়েকটি পোস্ট দেওয়ার পর বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয় এবং বিকেল পর্যন্ত চলতে থাকে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মৌখিকভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দৃশ্যমান ব্যবস্থা না থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। শিক্ষার্থীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
