Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান!

Published

on

গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান।সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে ২০ জন আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।এই হামলার পর আরও মিসাইল ছুড়েছে ইরান। এরপর ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী সবাইকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায় আক্রান্ত স্থানে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

💬 Click to view comments