Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী বন্ধে একলাফে ১০ শতাংশ বাড়ল তেলের দাম

Published

on

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ১০ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, উদ্ভূত পরিস্থিতিতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার স্পর্শ করা এখন সময়ের ব্যাপার মাত্র। রোববার (১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, রোববার লেনদেন শুরুর পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএস-এর জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার জানান, কেবল সামরিক সংঘাত নয়, বরং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তেলের বাজারকে অস্থির করে তুলেছে।

বাণিজ্যিক সূত্রগুলো বলছে, তেহরানের পক্ষ থেকে সতর্কবার্তা আসার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাঙ্কার মালিক এবং ট্রেডিং হাউসগুলো এই জলপথ দিয়ে তেল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবহন সাময়িকভাবে স্থগিত রেখেছে। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের ২০ শতাংশেরও বেশি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

💬 Click to view comments