Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!

Published

on

বরগুনা প্রতিনিধি:বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। গরু-পশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন মাস মেয়াদি প্রশিক্ষণকে কেন্দ্র করে এসব অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় রাজীব নামের এক প্রশিক্ষণার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিদিন ৫০ জন প্রশিক্ষণার্থীর ক্লাস হওয়ার কথা থাকলেও সরেজমিনে উপস্থিতি ছিল মাত্র ৭ জন। আবাসিক হোস্টেলে থাকার কথা থাকলেও নিয়মিত উপস্থিত থাকেন মাত্র ৪ থেকে ৫ জন। অথচ খাবার গ্রহণ করছেন ১০ থেকে ১২ জন। প্রতিদিন প্রশিক্ষণার্থীদের জন্য খাবার বাবদ জনপ্রতি ১৫০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে সেই সংখ্যার সঙ্গে উপস্থিতির কোনো মিল পাওয়া যায়নি।প্রশিক্ষণার্থীদের দাবি, যারা নিয়মিত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন না তাদের নামেও সার্টিফিকেট দেওয়ার কথা বলে এক মাসের ভাতার স্বাক্ষর নেওয়া হচ্ছে। এতে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোর্স শুরুর নির্ধারিত তারিখ ছিল ১ জানুয়ারি। কিন্তু কার্যক্রম শুরু হয় ৫ জানুয়ারি থেকে। এদিকে নির্বাচনের কারণে সরকারি ছুটি থাকলেও প্রশিক্ষণার্থীদের চার দিন আগেই বাড়ি পাঠানো হয়। তবুও খাবারের ভাতার স্বাক্ষর ১ জানুয়ারি থেকেই নেওয়া হয়েছে, যা প্রকৃত উপস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।রমজান মাসে আবাসিক হোস্টেলে প্রশিক্ষণার্থীদের জন্য সরবরাহ করা ইফতার অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারীরা। এছাড়া আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে। একই সঙ্গে স্থানীয় যুবকদের সুযোগ না দিয়ে দূরবর্তী এলাকা থেকে প্রশিক্ষণার্থী এনে কোর্স পরিচালনার বিষয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।এ বিষয়ে বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন জানান, লিখিত অভিযোগটি তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

💬 Click to view comments