Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ সন্তানসহ মা নিহত

Published

on

দক্ষিণ লেবাননের তায়ার অঞ্চলের বুর্জ শেমালি গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার সদস্য। একটি সাধারণ বসতবাড়িতে চালানো এই হামলায় এক মা ও তার তিন সন্তানের করুণ মৃত্যু হয়েছে।লেবানেনর ন্যাশনাল নিউজ এজেন্সির (এএনএ) বরাতে বুধবার (১১ মার্চ) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।এএনএ জানিয়েছে, লেবাননের বুর্জ শেমালিতে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় এক মা এবং তার তিন ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন মা ফাতেমা আওয়াাদা এবং তার তিন ছেলে—সাদর, হোসেন ও ফাদি জালঘাউত।সংস্থাটি আরও জানিয়েছে, তাদের আরেক ছেলে আলী অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। ইরানে হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালালে গত সোমবার থেকে লেবাননজুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ।

💬 Click to view comments