Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বাগেরহাটে ৬৫ কেজি গাঁজা সহ আটক এক!

Published

on

সজল রায় মোংলা প্রতিনিধিঃ-বাগেরহাটের কচুয়া থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রবিবার( ২২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৬৫ (পয়ষট্টি) কেজি গাঁজাসহ পিরোজপুরের চালিতাখালী এলাকার মৃত হাশেমের ছেলে মোঃ মানজারুল ইসলাম (৪২)কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৬৫ (পয়ষট্টি) কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

💬 Click to view comments