Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

গত দুইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি: ফার্স নিউজ

Published

on

গত দুই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘সরাসরি বা পরোক্ষ’ কোনো ধরনের যোগাযোগ হয়নি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদসংস্থা ‘ফার্স নিউজ’।ফার্স নিউজ নাম প্রকাশ না করে আইআরজিসির একজন পদস্থ কর্তকর্তার বরাত দিয়ে লিখেছে, ইরানের কঠোর অবস্থানের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত ‘পিছু হটেছেন’। প্রতিবেদনে বলা হয়, ইরান যদি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করার হুমকি না দিত, তাহলে ট্রাম্প হামলা স্থগিত করতেন না। খবর বিবিসি ও গার্ডিয়ানের

এরআগে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে শত্রুতা নিরসনে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। সে কারণেই তিনি পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করেছেন। তবে ফার্স নিউজের এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি।

💬 Click to view comments