Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

Published

on

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইরান আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ মঙ্গলবার সকালে ইরানের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ভবনে আঘাত হানা হয় এবং জেরুজালেমে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘ইরান অধিকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’কিছুক্ষণ পর তারা আরও জানায়, ‘ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করেছে।’ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম উত্তরাঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে জানায়, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

আজ সকালে ইসরাইলি সামরিক বাহিনী একাধিক সতর্কবার্তা জারি করে জানায়, তারা ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করছে।সূত্র: কেসিআরএ

💬 Click to view comments