Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

তেল আবিবে সরাসরি আঘাত: এখন পর্যন্ত যা জানা গেছে

Published

on

তেল আবিবে সরাসরি আঘাত: এখন পর্যন্ত যা জানা গেছে

ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো আজ ভোরে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল, বিশেষ করে তেল আবিব এলাকায় আঘাত হানে। এ হামলায় অন্তত একটি সরাসরি আঘাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী—ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে, যার মধ্যে একটি সরাসরি একটি ভবনে আঘাত করে।ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে, এসব ঘটনায় অন্তত ছয়জন হালকা আহত হয়েছেন।একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি ব্যস্ত সড়কে আঘাত হানে, এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং তিনটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, এতে প্রায় ১০০ কেজি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল।আরেকটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলের রোশ হা-আয়িন এলাকায় পড়ে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।এছাড়া একটি ক্ষেপণাস্ত্রের বড় অংশ অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরের কাছে পড়ে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।এ হামলার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

💬 Click to view comments