Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

Published

on

স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাত ১১টার দিকে উপজেলার দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার দুই আসামি হলেন, দিঘীবরাব এলাকার আফজাল খান ও আব্বাস। এর আগে ভুক্তভোগী নারী বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, আসামিরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। আসামিরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।ওসি জানান, দুই আসামিকে গ্রেপ্তার করে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

💬 Click to view comments