Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পরমাণু কেন্দ্রে হামলার পরিণতি হবে ভয়াবহ

Published

on

মধ্যপ্রাচ্যের কোনো পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ওয়াং ই বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর প্রভাবও ত্বরান্বিত হচ্ছে।’ এ সময় তিনি পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকির বিষয়েও সতর্ক করেন।তিনি বলেন, ‘বিশেষ করে যদি পরমাণু স্থাপনায় হামলা হয়, তবে এর পরিণতি হবে অপরিসীম এবং ওই অঞ্চলের মানুষ এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে।’ এ কথা উল্লেখ করে তিনি সংঘাতের অবসানের আহ্বান জানান।ওয়াং ই আরও বলেন, ‘কেবলমাত্র অবিলম্বে শত্রুতা বন্ধ করে এবং সংলাপ ও আলোচনা পুনরায় শুরু করার মাধ্যমেই এই সংঘাতের মূল কারণগুলো সত্যিকার অর্থে দূর করা সম্ভব।’আগামী সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে গ্রোসি জানিয়েছিলেন। তার এমন মন্তব্যের পরই তিনি চীন সফর করলেন।গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি ছাড়াও এখন পর্যন্ত ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।এর জবাবে ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহতের ঘটনার পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

💬 Click to view comments