আন্তর্জাতিক
ইরানি হামলার সময় সাইরেন বাজতেই বিল না দিয়ে চলে যান ইসরায়েলিরা
ইরানি ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় সাইরেন বাজতেই শপিং সেন্টার ও রেস্তোরাঁর বিল না দিয়ে সটকে পড়েন ইসরায়েলিরা। তারা মূলত, জনসাধারণের জীবন রক্ষার্থে বাজানো এ সাইরেনের অপব্যবহার করছেন। বিশেষ করে বিল পরিশোধ না করতে তারা এ চৌর্যবৃত্তির আশ্রয় নিচ্ছেন।শুক্রবার (২৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়া নিউজ।ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলে কিছু ব্যক্তি আকাশ পথে (ইরানি/হিজবুল্লাহর) হামলার সময় বাজানো সাইরেনকে কাজে লাগিয়ে জনসমাগমস্থলে বিল পরিশোধ করা এড়িয়ে যান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে শপিংসেন্টার এবং রেস্তোরাঁগুলোতে এ ধরনের ঘটনা ঘটে বলে জানা গেছে।চ্যানেল ১৩-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, কিছু লোক ব্যক্তিগত লাভের জন্য বিমান হামলার সাইরেনের সুযোগ নিচ্ছে ।সম্প্রচারকারী সংস্থাটির মতে, শপিংসেন্টার এবং রেস্তোরাঁগুলোতে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সাইরেন বাজার জন্য অপেক্ষা করে। অন্যরা যখন নিরাপদ আশ্রয়ের জন্য তাড়াহুড়ো করে, তখন এই ব্যক্তিরা সৃষ্ট আতঙ্ক ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিল পরিশোধ না করেই চলে যায়।গণমাধ্যমের প্রতিবেদনে এসব কার্যকলাপকে সুবিধাবাদী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হচ্ছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে—এসব অপকর্ম চলমান যুদ্ধের মধ্যেই সংঘটিত হচ্ছে। বিশেষ করে যখন ইসরায়েলি জনসাধারণের জীবন রক্ষার্থে এ সাইরেন বাজানো হয়। এ সাইরেন বাজানো এখন একটি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, এ বিষয়টিকেও ব্যক্তিগত সুবিধায় ব্যবহার করা হচ্ছে।ইসরায়েলি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা এই চৌর্যবৃত্তির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, জরুরি সতর্কবার্তার অপব্যবহার সংকটকালে জননিরাপত্তা ও জবাবদিহিতাকে ক্ষুণ্ন করে।
