সর্বশেষ
৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
পাঁচ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছে; এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।এ সময় আইজিপি বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে, এটি ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়।মাদকের বিরুদ্ধে বর্তমানে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপিদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
