Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ!

Published

on

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৪ ঘণ্টায় (২৯ ও ৩০ এপ্রিল রাত) পরিচালিত এ অভিযানে আনুমানিক ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর আভিযানিক দল সীমান্তের একাধিক পয়েন্টে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়।সংস্থাটি জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

💬 Click to view comments