Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ!

Published

on

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।‎‎পুলিশ জানায়, ওই এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে উর্মির মরদেহ উদ্ধার করা হয়। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।‎‎নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি পাশের আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা। পারিবারিক জীবনে তার দুই সন্তান রয়েছে।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ চলত। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বামী থানায় খবর দেন যে, উর্মি আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।‎‎এ বিষয়ে কলাপাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।‎‎পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

💬 Click to view comments