Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

দাওরায়ে হাদিস সনদে আলিয়া মাদরাসায় চাকরির সুযোগ, আসছে ১৩ হাজার নিয়োগ!

Published

on

আলিয়া মাদরাসায় ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিগগিরই সারাদেশে ১৩ হাজারের বেশি সহকারী মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।বুধবার (৬ মে) বিভাগটির আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এতে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।সভা সূত্রে জানা যায়, ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে আবেদন করতে হলে আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি সংশ্লিষ্ট ছয় বোর্ডের অধীনে ‘ইলমে কেরাত’ অথবা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ থাকতে হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের গ্রেড নির্ধারণ করা হয়েছে ১০।সভায় আরও জানানো হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উদ্যোগে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি চলছে। ‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং অভিজ্ঞ হাফেজ ও ক্বারীরা বিচারকের দায়িত্ব পালন করবেন।এছাড়া কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন বোর্ডের অধীনে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।সভায় মাদরাসাবিরোধী অপপ্রচার ও তথাকথিত ‘মিডিয়া ট্রায়াল’ মোকাবিলায় আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি আলেম ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সক্রিয় উপস্থিতি বাড়ানোর আহ্বান জানানো হয়।এদিকে MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের বিষয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সচিব এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

💬 Click to view comments