Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

‘ছেলে হচ্ছে না কেন?’, স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী!

Published

on

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার হাভেলি তালুকের একটি গ্রামে এক ভয়াবহ ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। ‘ছেলে হচ্ছে না কেন’—এই অভিযোগ তুলে এক ব্যক্তি তার স্ত্রীর ওপর অ্যাসিড হামলা চালিয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দম্পতির আগে থেকেই দুই কন্যাসন্তান রয়েছে। সেই থেকেই স্বামী প্রায়ই স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ। গত ২০ এপ্রিল ওই ঘটনা চরম আকার নেয়।

অভিযোগে বলা হয়, স্বামী পরকীয়ার সন্দেহ এবং পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে গালিগালাজ ও মারধরের পর শৌচাগার পরিষ্কারের জন্য ব্যবহৃত অ্যাসিড তার গোপনাঙ্গে ঢেলে দেয়।

💬 Click to view comments