Connect with us
Porikromanews 728x60 Banner

বিশেষ সংবাদ

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

Published

on

বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণেই সীমাবদ্ধ নয়; পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা শাখার উদ্যোগে গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ঢাকার মিরপুর-১৪ এলাকায় অবস্থিত নাবিক আবাসিক এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান বিএনএফডব্লিউএ ঢাকা, বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংঘের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে শীতকালীন দুর্ভোগ লাঘবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।এ সময় বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট উপস্থিত উপকারভোগীদের খোঁজখবর নেন এবং শীতকালসহ যেকোনো সংকটে বাংলাদেশ নৌবাহিনী ও পরিবার কল্যাণ সংঘ সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা দেশের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

💬 Click to view comments