Connect with us
Porikromanews 728x60 Banner

বিশেষ সংবাদ

বরগুনায় ট্রাফিক আইনে বিশেষ অভিযান: ৮ মামলা, ৫ যানবাহন আটক, জরিমানা ৩৭ হাজার টাকা!

Published

on

বরগুনা প্রতিনিধি:বরগুনায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ অভিযানে মোটরযান আইনে ৮টি মামলা দায়ের করা হয়েছে, ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে এবং মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযান চলাকালে থানা পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।এছাড়াও শহরের বিভিন্ন বাজার ও দোকানে সাধারণ জনগণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নির্বাচনকালীন সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবির ওসি, নৌবাহিনী ক্যাম্পের ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

💬 Click to view comments