Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

নৌবাহিনীর অভিযানে টেকনাফে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক!

Published

on

চট্টগ্রাম, ১৯ জানুয়ারি ২০২৬:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা আটক হয়েছে।নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী ও স্পেশাল ফোর্সের (সোয়াডস্) সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রাতের অন্ধকারে ধাওয়া দিয়ে শামশুল হককে আটক করতে সক্ষম হয় অভিযানিক দল।আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপাড়ার একটি তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ২ রাউন্ড তাজা গোলা এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।থানা সূত্রে জানা গেছে, আটক শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।নৌবাহিনী সূত্র আরও জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দেশের ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

💬 Click to view comments