Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান!

Published

on

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৬আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ ১১ জনকে আটক করা হয়েছে।নৌবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা সদর নৌ কন্টিনজেন্ট খুলনা সদরের ৬ নম্বর ঘাট এলাকার কয়লার ডিপো বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একাধিক বাসায় তল্লাশি চালিয়ে রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম ও হোসনে আরা বেগমসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন, একটি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়।এছাড়াও শনিবার পাথরঘাটা, চরফ্যাশন ও তালতলী নৌ কন্টিনজেন্টের পৃথক পৃথক অভিযানে আরও ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসব অভিযানে এক কেজির অধিক গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক ব্যবসার নগদ ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।অপরদিকে টেকনাফ জেলায় মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট নোয়াখালীপাড়াস্থ জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের একটি আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আস্তানার পার্শ্ববর্তী ঝোপ থেকে একটি দেশীয় বন্দুক (লং ব্যারেল), দুটি দেশীয় পিস্তল (এলজি), তাজা গোলা ও কার্তুজ উদ্ধার করা হয়।অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীর এই ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

💬 Click to view comments