Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী!

Published

on

চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি ২০২৬আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।রোববার (১ ফেব্রুয়ারি) সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী এলাকায় মোতায়েন নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যদের তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।নৌবাহিনী সূত্র জানায়, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থলপথে নিয়মিত যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট ও সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।নৌবাহিনী জানায়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে নির্বাচন একটি দৃষ্টান্তমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হয়।সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

💬 Click to view comments