Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক

Published

on

হবিগঞ্জে মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  বানিয়াচং উপজেলার কাওরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের টাকার হিসাব-নিকাশ নিয়ে কাওরাকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ২০ ফেব্রুয়ারিও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ১০ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরলে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


পূর্ব বিরোধের জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। রাত সাড়ে ৮টার দিকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

💬 Click to view comments