Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার!

Published

on

বরগুনা প্রতিনিধি:বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বরগুনা সদর থানাধীন ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাসের নেতৃত্বে ডিবি সদস্যরা সাইফুল ইসলাম বাবু খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাকুরতলা এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল মন্নান ওরফে মনু এবং মাতা ফরিদা বেগম।পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বরগুনা জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

💬 Click to view comments