অপরাধ
বরগুনা সদরে বিশেষ অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বরগুনা প্রতিনিধি:বরগুনা সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) বিকেলে বরগুনা সদর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম সরুপ বিশ্বাস (১৯)।পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার স্পেশাল টিমের ইনচার্জ এসআই মো. সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ডেমা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সরুপ বিশ্বাসের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
