Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

সংসদের প্রথম অধিবেশন: আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

Published

on

সংসদের প্রথম অধিবেশন: আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। এ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সড়কে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে।

এর আগে বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন।ফলে ওই সময় রাজধানীর উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে যানজট কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ।ডিএমপির ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন উড়োজাহাজ মোড়ে ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে হবে। একইভাবে মানিক মিয়া এভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন খেজুর বাগানে বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে বিকল্প পথে চলাচল করবে।এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে বলে জানানো হয়েছে।ডিএমপি জানিয়েছে, সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার ফলে সৃষ্ট অসুবিধা এড়াতে রাজধানীবাসীকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

💬 Click to view comments