Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর!

Published

on

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তারেক রহমান। একইসঙ্গে তিনি ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এই উৎসব মানুষের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা।পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এক মাসের এই সাধনা মানুষকে আত্মসংযমী হতে শেখায় এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা গড়ে তোলে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়।তিনি আরও বলেন, রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের সব ধরনের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।এই আনন্দঘন দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যেন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।”প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন, পবিত্র ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত হয়।

💬 Click to view comments