Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বিজয়নগরে কুটির শিল্প ব্যবসায়ীর দোকান লুটের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য!

Published

on

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চকবাজার এলাকায় এক কুটির শিল্প ব্যবসায়ীর দোকান লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, তিনি স্থানীয় নাসির মিয়ার কাছ থেকে একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কুটির শিল্পের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ভাড়া পরিশোধের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।অভিযোগ অনুযায়ী, সম্প্রতি দোকান মালিক নাসির মিয়া পূর্বের ভাড়ার চুক্তি অমান্য করেন। একপর্যায়ে জাহাঙ্গীর আলমের অনুপস্থিতির সুযোগ নিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে দোকানে থাকা বিভিন্ন মালামাল জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তার দোকানে থাকা কুটির শিল্পের পণ্য, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ বিষয়ে তিনি বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ করেন। স্থানীয় সাহেব সরদারসহ একাধিক ব্যক্তি বিষয়টি জানেন বলেও তিনি উল্লেখ করেন।এদিকে এলাকাবাসীর একাংশের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

💬 Click to view comments