Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

নরসিংদীতে ১০০ কেজি গাঁজাসহ র‍্যাবের অভিযানে আটক ২!

Published

on

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় কভার্ড ভ্যান ভর্তি ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) নরসিংদী ক্যাম্প। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার মরজাল বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—
সাজেদুর রহমান ওরফে জনি (৪৫), পিতা আ. মান্নান, গ্রাম জগমোহনপুর, ইছালী ইউনিয়ন, কোতয়ালী থানা, যশোর।
তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০), পিতা আসাদ উল্লাহ, গ্রাম তিলাই, গুলমুন্ডা ইউনিয়ন, ডোমার থানা, নীলফামারী।
র‍্যাব জানায়, তল্লাশির সময় হলুদ রঙের একটি কভার্ড ভ্যানের ভেতরে কৌশলে লুকানো ৪টি বড় প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের কাছ থেকে নগদ ৯,৭০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস দমন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।
ঘটনাটির বিষয়ে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‍্যাব জানিয়েছে।

💬 Click to view comments