Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

ব্যাংকে মাত্র ১ হাজার টাকা, স্ত্রীর নামে ১৮৭ ভরি স্বর্ণালংকার: হলফনামায় মুফতি ফয়জুল করিম!

Published

on

বরিশাল প্রতিনিধি:বরিশাল-৫ (সিটি-সদর) আসনে জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।হলফনামা অনুযায়ী, মুফতি ফয়জুল করিমের ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। তবে তার হাতে নগদ অর্থের পরিমাণ ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা। অপরদিকে, তার স্ত্রীর কোনো ব্যাংক জমা নেই বলে উল্লেখ করা হয়েছে। তবে স্ত্রীর মালিকানায় রয়েছে ১৮৭ ভরি স্বর্ণালংকার, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়।হলফনামায় দেখা যায়, ফয়জুল করিম নিজের পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াতের কথা উল্লেখ করেছেন। তার স্ত্রীর পেশা দেখানো হয়েছে গৃহিণী ও ব্যবসায়ী। স্ত্রীর নামে নগদ অর্থ রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা এবং বিভিন্ন খাতে মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা।আয়ের উৎস হিসেবে ফয়জুল করিম দেশের ভেতরে অ্যাপার্টমেন্ট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ২২ হাজার টাকা। এছাড়া মাহফিল থেকে বছরে ৪ লাখ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে বছরে ৭ লাখ ৬ হাজার টাকা আয় দেখানো হয়েছে।হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার নামে মোট তিনটি মামলা ছিল। আগ্নেয়াস্ত্র হিসেবে তিনি ২২ বোরের একটি রাইফেল থাকার তথ্য দিয়েছেন। পাশাপাশি উত্তরাধিকার সূত্রে পাওয়া ১ হাজার ৬০ শতাংশ কৃষিজমি ও ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষিজমির তথ্য উল্লেখ করেছেন, যার মোট মূল্য দেখানো হয়েছে ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা।স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, ফয়জুল করিমের নামে রয়েছে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষিজমি, যার আর্থিক মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২ দশমিক ৪০ শতাংশ অকৃষিজমির মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা। পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ দেখানো হয়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।এছাড়াও পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি বাণিজ্যিক ভবন (দোকান) রয়েছে ৬৬১ বর্গফুট এবং একটি অ্যাপার্টমেন্ট (ফ্ল্যাট) রয়েছে ২ হাজার ১৩ বর্গফুটের। এসব সম্পত্তির অর্জনকালীন মূল্য ছিল ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকায়।আয়কর সংক্রান্ত তথ্যে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মুফতি ফয়জুল করিম ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আয় ও ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা সম্পদ দেখিয়ে ৯৬ হাজার ৪৭৫ টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। একই অর্থবছরে তার স্ত্রী ৬ লাখ টাকা আয় ও ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা সম্পদ দেখিয়ে ১৫ হাজার টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

💬 Click to view comments