Connect with us
Porikromanews 728x60 Banner

বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউব এমসিএন সেবা চালু করল প্রথম আলো ডিজিটাল

Published

on

ইউটিউব এমসিএন সেবা চালু করল প্রথম আলো ডিজিটাল

ডিজিটাল কনটেন্টের কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি এবং পেশাদার কনটেন্ট ব্যবস্থাপনায় সহায়তা দিতে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবা চালু করেছে প্রথম আলো ডিজিটাল। সম্প্রতি বাংলাদেশের প্রথম কোনো গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব থেকে এমসিএন পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে প্রথম আলো ডিজিটাল।

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ও নিজস্ব চ্যানেলধারীদের কাছে এমসিএন একটি পরিচিত ও কার্যকর পার্টনারশিপভিত্তিক নেটওয়ার্ক। এর মাধ্যমে কেবল বিজ্ঞাপনভিত্তিক আয়ই নয়, বরং কনটেন্ট ব্যবস্থাপনার নানা পেশাদার সুবিধাও পাওয়া যায়। প্রথম আলো ডিজিটালের এই এমসিএন সেবা ‘মিডিয়াস্টারএমসিএন’ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের পেশাদার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর এবং প্রাতিষ্ঠানিক ইউটিউব চ্যানেলগুলো (মিডিয়া, শিক্ষা, বিনোদন, ব্র্যান্ডসহ বিভিন্ন খাত) গ্রহণ করতে পারবে।

প্রথম আলো ডিজিটালের এমসিএন সেবার আওতায় ইউটিউব কনটেন্ট থেকে বিজ্ঞাপনভিত্তিক আয় ব্যবস্থাপনা, কপিরাইট ম্যানেজমেন্ট, কনটেন্ট অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং, কনটেন্ট সুরক্ষা, প্রিমিয়াম মিউজিক লাইব্রেরি ব্যবহার এবং ভিডিও এডিটিং–সংক্রান্ত বিভিন্ন পেশাদার সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এমসিএনের মাধ্যমে মাসিক আয়ের স্বচ্ছ ব্যবস্থাপনা, কপিরাইট ও ক্লেইম সুরক্ষা, মনিটাইজেশন সেফটি ও রিকভারি, ব্র্যান্ড ডিল ও স্পনসরশিপ সুবিধা, চ্যানেল গ্রোথ স্ট্র্যাটেজি, চ্যানেল ব্যান হওয়ার ঝুঁকি হ্রাস, অ্যান্টি-পাইরেসি সাপোর্ট, ইউটিউব প্রাধান্যভিত্তিক সহযোগিতা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং চ্যানেল ভেরিফিকেশন–সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।

ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমে পেশাদারিত্ব ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের টেকসই আয়ের পথ সুগম করতে প্রথম আলো ডিজিটালের এই এমসিএন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

💬 Click to view comments