Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বরগুনায় কিশোর গ্যাং, মাদক ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান!

Published

on

অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে: জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার, বরগুনাঃ

বরগুনায় কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং এবং অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম-সেবার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তাঁর সঙ্গে ছিলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বরগুনা সদর থানার অফিসার ইনচার্জসহ অভিযানকারী দল।পুলিশ জানায়, সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি, ইভটিজার এবং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়া জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধ কমাতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, “অপরাধ দমনে এ ধরনের টার্গেটেড অভিযান নিয়মিত চলবে। শহরকে নিরাপদ রাখা আমাদের অগ্রাধিকার।”জেলা পুলিশ আরও জানিয়েছে, রাতের বেলা বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে। জননিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

💬 Click to view comments