জাতীয়
বেঁচে আছেন ওসমান হাদী!
শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট ও প্রচুর রক্তক্ষরণের শিকার হয়েছেন শরিফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।ঢামেকের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, অস্ত্রোপচার চলাকালে হাদির দুবার হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তিনি বলেন, “উনার নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হয়েছিল। রোগীর বিষয়ে আমরা কোনো আশার কথা বলতে পারছি না। তবে তিনি এখনো জীবিত আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।”গুরুতর অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য হাদির স্বজনরা তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢামেক কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা।
