Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

সাভারের রিসোর্টে হাদি হত্যার গোপন ছক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Published

on

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সাভারের একটি রিসোর্টে। গোয়েন্দা সংস্থার ধারণা, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সেখানে বসেই এই হত্যার গোপন ছক কষা হয়।গোয়েন্দা সূত্র জানায়, ওই বৈঠকে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া, সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন এবং আরও এক নারী অংশ নেন।বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি গোয়েন্দা দল সাভারের ওই রিসোর্টে সরেজমিনে তদন্ত চালায়। সাভার মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গত শুক্রবার ভোরে সাভারের ওই রিসোর্টে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। তদন্তকারীদের হাতে পাওয়া সিসিটিভি ফুটেজ অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত ফয়সাল ও আলমগীরসহ চারজন রিসোর্টের একটি কক্ষে অবস্থান করেন।এর আগে রাত আনুমানিক ৩টার দিকে মিরপুরের বাসিন্দা আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিতে থাকা কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে ২০৪ নম্বর কক্ষটি বুকিং দেন। রাত ৪টা ৮ মিনিটে আলমগীরের পরিচয়ে দুই নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আলমগীর ও ফয়সালসহ ওই দুই নারী রিসোর্ট ত্যাগ করেন।গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই সময় কক্ষে হাদি হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা একত্রিত হন এবং হামলার চূড়ান্ত পরিকল্পনা করেন। এ সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ডও বর্তমানে গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে বলে জানা গেছে।হাদি হত্যাচেষ্টার এই ঘটনায় ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

💬 Click to view comments