জাতীয়
শাহবাগে ছাত্র-জনতার অবস্থান, শহীদ ওসমান হাদীর শাহাদাতে শোক ও প্রতিবাদ!
রাজপথে আবারও ঐক্যবদ্ধ ছাত্র-জনতার উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। গণঅভ্যুত্থানের ময়দানে অবস্থান নিয়ে তারা সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদ এবং শহীদ ওসমান হাদীর শাহাদাতের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।সমাবেশে বক্তারা বলেন, বিপ্লবীদের মৃত্যু নেই—তারা সংগ্রামের মধ্যেই বেঁচে থাকেন। তারা আরও বলেন, আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং এই বাংলার বুকে কোনো অপশক্তিকে মাথা চাড়া দিতে দেওয়া হবে না।এ সময় শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
