জাতীয়
শহীদ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণের আহ্বান!
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ জানিয়েছেন, শহীদ ওসমান হাদীর নামাজে জানাজা আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়েছে যে, জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।নির্ধারিত সময়ের আগে উপস্থিত থেকে শৃঙ্খলা ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
