Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

আশুলিয়ায় ডিবি’র অভিযানে ৫০৮ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

Published

on

আরমান শাকিলঃ ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আশুলিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৫০৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়।ঢাকা জেলা পুলিশের অভিভাবক, মাননীয় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এ অভিযান পরিচালনা করে। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়ি বাজারের বাগানবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে উক্ত এলাকা থেকে সুখেন চাকমা (৩০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫০৮ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিতার নাম কালাঠেঙা এবং মাতার নাম নতুন শোভা চাকমা। তার স্থায়ী ঠিকানা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামে এবং বর্তমানে তিনি আশুলিয়ার বুড়ি বাজার বাগানবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তারা কাজ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

💬 Click to view comments