Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি!

Published

on

খুলনা: খুলনা নগরীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক শীর্ষ নেতা। আজ দুপুরে নগরীর একটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, মোতালেব শিকদারের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এর আগে শহিদ শরিফ ওসমান হাদীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এ ধরনের সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

💬 Click to view comments