Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

Published

on

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ নৌবাহিনীর মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল, বিএন ফ্লিট এবং ডকইয়ার্ড দলের মোট ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন।সমাপনী দিনে অনুষ্ঠিত টেনিস দ্বৈত (পুরুষ) বিভাগে কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার-আপ হন কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেফটেন্যান্ট মোঃ আরজু ইহসান জুটি।টেনিস দ্বৈত (মহিলা) বিভাগে লেফটেন্যান্ট সাদিয়া সুলতানা সাথী ও সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেফটেন্যান্ট উজমা আনহা ও সাব-লেফটেন্যান্ট নওশিন জাহান রানার-আপ হন।টেনিস একক (পুরুষ) বিভাগে লেফটেন্যান্ট মোঃ আরজু ইহসান চ্যাম্পিয়ন এবং কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ হন। টেনিস একক (মহিলা) বিভাগে সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সাব-লেফটেন্যান্ট আফিয়া আনজুম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।অন্যদিকে স্কোয়াশ (পুরুষ) বিভাগে ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন এবং মোঃ জালাল আহমেদ তুরাগ রানার-আপ হন। স্কোয়াশ (মহিলা) বিভাগে লেফটেন্যান্ট নুসরাত জাহান চ্যাম্পিয়ন এবং সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হন।সমাপনী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

💬 Click to view comments