জাতীয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনায় বরিশাল রেঞ্জ ডিআইজি মতবিনিময় সভা!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম নির্বাচনকালীন সময়ে পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।সভায় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের সকল ঊর্ধ্বতন সরকারি ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
