Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে থাকার আশ্বাস মির্জা ফখরুলের!

Published

on

ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৩ জানুয়ারি ২০২৬ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলেও তার রেখে যাওয়া সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি তাদের পাশে থাকবে এবং যারা অন্যায় করেননি, তাদের কোনোভাবেই শাস্তির মুখে পড়তে দেওয়া হবে না।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে নির্বাচনী প্রচারণাকালে ধানের শীষে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, “হাসিনা আপা ভারতে চলে গেছেন—তিনি গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা তাদের জানাতে চাই, আপনারা একা নন। বিএনপি আপনাদের পাশে আছে। যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না।”এ সময় তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করে বলছে—তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। “কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত,” বলেন তিনি।জান্নাতে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, “জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে, নামাজ-রোজা আদায় করতে হবে। ভুল স্বপ্ন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”দেশ পরিচালনার প্রসঙ্গে তিনি বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা আগেও ক্ষমতায় ছিলাম, দেশ পরিচালনা করেছি। জামায়াতের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।”তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। এ দেশে বিভেদের কোনো সুযোগ নেই।”নির্বাচনী সভায় তিনি বিএনপির শাসনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যতে এলাকায় উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান।

💬 Click to view comments