Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বেতাগীতে নৌবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক!

Published

on

মোঃ রাসেল মৃধা বরগুনা (বেতাগী) প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নান্টু হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।অভিযানকালে আটককৃত ব্যক্তির কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।নৌবাহিনী সূত্র জানায়, আটককৃত নান্টু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মালামালসহ বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

💬 Click to view comments